, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৭ লাখ কম্বল পাচ্ছেন শীতার্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১১:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার পঠিত

অনলাইন ডেস্ক: চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ৪৯৫ উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকরা অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা এরই মধ্যে জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।

কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

n/v

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৭ লাখ কম্বল পাচ্ছেন শীতার্তরা

সর্বশেষ : ১১:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫