, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১২:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৪৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত যেমন নিরুত্তর ছিল, এখনো ঠিক তেমনই।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরতদানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। এ ইস্যুতে এর বেশি আর কিছু আমার বলার নেই।’

জয়সোয়াল বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্রসচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়।

মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরো বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ।

ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, ‘আমরা আগেই বলেছি, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে, তারা সুবিচার পাবেন। বিচার ন্যায্য হবে।’

উল্লেখ্য, শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে।

n/v

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত

সর্বশেষ : ১২:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫