, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন:- আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তারা ভয় ও ঘুমের রাজত্ব তৈরি করেছিল। বিগত ১৫ টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। তিনি আরো বলেন, আমাদের মাঝে দেশ প্রেম ও দেশের প্রতি ভালবাসা থাকলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। সমস্যা থাকবেই সেই সমস্যা নিয়েই আমাদেরকের এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব আশা আকাঙ্খা পূরন করবে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী-২০২৪ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি।  বিগত ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জর হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বিশিষ্ট আইনজীবী আব্দুস সাঈদসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: মির্জা ফখরুল

সর্বশেষ : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫