, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

তিন মেয়াদে ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার ছিল: ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১২:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৪৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: গত তিন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রুপা হক সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল।

তিনি বলেন, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে; তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল।

ব্রিটিশ এমপি রুপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ: ২ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।

এ সময়ে রুপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।

n/v

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

তিন মেয়াদে ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার ছিল: ড. ইউনূস

সর্বশেষ : ১২:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫