, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২১০ বার পঠিত

অনলাইন ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে ‍সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

মির্জা ফখরুল আবার বলেন, আমারা দোয়া করছি, তার এই যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা শেষে যেন আমাদের মাঝে ফিরে আসেন।

ন/ভ

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

সর্বশেষ : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫