ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৫১ বার পঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) চবি এক্স-স্টুডেন্ট ফোরাম, পিরোজপুরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে কেক কাটা ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ শাহ আলম শেখ। অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মইনুল আহসান মুন্না (২০ তম ব্যাচ), পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মো. রফিকুল ইসলাম (২২ তম ব্যাচ), আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল (২২তম ব্যাচ) এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ হাওলাদার (৩৯তম ব্যাচ)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল (রাবি), ঢাবির প্রাক্তন শিক্ষার্থী আফজাল হুসেন লাভলু, রাবির প্রাক্তন শিক্ষার্থী শেখ মাসুদুর রহমান, নারী নেত্রী মিনারা বেগম, খালেদা আক্তার হেনা প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আরও পড়ুন:






















