ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বর্ষ বিদায়

মহসিন আলম মুহিন----
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০৩ বার পঠিত
মহসিন আলম মুহিন—-
এসেছিল সবার মাঝে, এসেছিল সাথে শুভক্ষণে,
নবরূপে সেজে আনন্দ হর্ষে-“নববর্ষ”-আগমনে।।
মিনিট, সেকেন্ড, ঘন্টা, শেষে আজকে বিদায়ের পালা,
আনন্দ সাথে এনেছিল যেমন, দুঃখেরও শত জ্বালা।।
রোগ, শোক, যুদ্ধ, হিংসা-বিদ্বেষ, কত মারামারি হানাহানি,
আবার, ভালো অর্জন কিছু এনেছিলো-তাও সকলেই মানি।।
অনেক দেশ শেষ! দেশের শাসকের ক্ষমতা গেলো চলে,
কেহ মসনদে আসে জনতার চাওয়ায়-কেহবা কৌশলে।।
শয়তানের পরশে, যুদ্ধের খায়েশে, পণ্যের বাজার চড়া,
কত তাজা প্রাণ ঝরলো অকালে, রক্তাক্ত বসুন্ধরা।।
কোন পরিবারে এসেছে নতুন মুখ-আনন্দে তারা হাসে,
নবজাতক, নব-দম্পতির আগমনে, কেহ খুশীতে ভাসে।।
আবার চিরতরে-চিরনিদ্রায়, শায়িত কত সোনা মুখ,
তাদেরে হারায়ে দেশ পরিবারের-ভেঙে চৌচির বুক।।
ব্যবসার প্রসার ঘটেছে কারো, কারো উল্টে গেছে গণেশ,
কারো আবার ভাগ্য খুলেছে খোদার কৃপায়, কারোটা আবার শেষ।।
সুখ-শান্তি, উদয়-অস্ত করে কেটে গেছে ‘সব দিন-রাত্রি,
চলতি বছরের সূর্য ডুবেছে, তাই সে আজ বিদায়ী যাত্রী।।
ইতিহাসের পাতায় স্থান নিলো এ বছরের যত ছিলো লয়-তাল,
নতুনের আগমন, পুরাতন স্মৃতির পাতায়, নতুন সূর্য, নতুন সকাল।।
পুরাতনের বিদায়, নতুনের আগমন, নতুন হিসাব নিকাশ,
পৃথিবী হোক মানব মানবতার, সুন্দর হোক সকল নিবাস।।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বর্ষ বিদায়

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫