ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

লামায় জ্বালানি গ্যাস-তেলের দোকানে মোবাইল কোর্ট

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৭০ বার পঠিত
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: লামা পৌরসভার বিভিন্ন জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা স্থাপন, অতিরিক্ত মজুতদারি না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
অভিযানকালে একাধিক গ্যাস ও তেলের দোকান পরিদর্শন করা হয়। এ সময় সিলিন্ডার গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে “সততা পোল্ট্রি” নামীয় একটি দোকানকে সতর্কতামূলক এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিদর্শনকৃত অন্যান্য সকল দোকানে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শিত থাকতে দেখা যায়, যা প্রশাসনের দৃষ্টিতে সন্তোষজনক বলে জানানো হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে লামা থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় জ্বালানি গ্যাস-তেলের দোকানে মোবাইল কোর্ট

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬