ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট বিতরণের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিষয়টি দেখেছি এবং এটাও দেখেছি যে এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বাহরাইনে এক বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে বলে দাবি করা হয়।

পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী প্রায় ১৫ লাখ মানুষ। এই সংখ্যাটা একেবারে কম নয়। ফলে এমন উদ্যোগে কিছু সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়।

তিনি বলেন, “আমাদের যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সবাই যে নিখুঁত মানুষ তা তো নয়। কোথাওই পারফেক্ট মানুষ নেই। তাই কেউ যদি এটি অপব্যবহার করার চেষ্টা করে, অবাক হওয়ার কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে, যেন অপব্যবহার না হয়। আর যখনই কোনো কিছু জানা যাবে, তখনই যেন তদন্ত করা হয়। আমি জানি, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন কতদূর এগিয়েছে, সেটা ঠিক বলতে পারছি না।”

মিশনগুলোর দায়িত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা এমন যে পোস্টাল ব্যালট ভোটারদের কাছে পৌঁছে যাবে। এরপর তারা ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন। এ ক্ষেত্রে মিশনের ভূমিকা খুব বেশি নয়। কাজেই বিষয়টি আমাকে এই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে

সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬