ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
বিপিএল

ইসাখিলের সেঞ্চুরি, শেষ ১০ ওভারে ১২৬ রান তুলল নোয়াখালী

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ বার পঠিত

বাউন্ডারি ৮২
১০৭* রানের ইনিংসে শুধু বাউন্ডারি থেকে ৮২ রান করেছেন হাসান ইসাখিল। ১১টি ছক্কা, ৪টি চার।

রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য দিল নোয়াখালী

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৭৩/২ (ইসাখিল ১০৭*, হায়দার ৪২*; আলিস ১/২২, নাহিদ ১/৪০)।

১৫ ওভার শেষে নোয়াখালীর রান ছিল ২ উইকেটে ৯৮। সেখান থেকে পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। যার মধ্যে ২৮ রানই আকিফ জাভেদের করা শেষ ওভার থেকে এসেছে।

শেষ দিকে নোয়াখালীর এই ঝোড়ো ব্যাটিংয়ের মূল নায়ক হাসান ইসাখিল। আফগানিস্তানের এই ব্যাটসম্যান ইনিংস ওপেন করতে নেমে মাঠ ছেড়েছেন ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থেকে। সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর এই ছেলে ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে।

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ইসাখিলকে দারুণ সঙ্গ দিয়েছেন হায়দার আলী। পাকিস্তানের এই ব্যাটসম্যান ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।

২ ওভারে ৩, ৬ ওভারে ৩৩ আর ১০ ওভারে ৪৭ রান থাকা নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান।

৭০ বলে সেঞ্চুরি করেছেন হাসান ইসাখিল
৭০ বলে সেঞ্চুরি করেছেন হাসান ইসাখিল
১৪: ৪২

ইসাখিলের সেঞ্চুরি

বিশতম ওভারে আকিফ জাভেদের প্রথম দুই বলে ছক্কা আর তৃতীয় বলে ডাবলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন হাসান ইসাখিল। ৭০ বলে ১০ ছক্কা আর ৪ চারে করা সেঞ্চুরিটি তাঁর টি–টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম।

বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটি, এবারের আসরে সব খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয়। প্রথমটি নাজমুল হোসেনের।

টি–টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন হাসান ইসাখিল
টি–টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন হাসান ইসাখিলশামসুল হক
১৪: ১৭

ঘুরে দাঁড়াচ্ছে নোয়াখালী

১৫ ওভার শেষে নোয়াখালীর রান ২ উইকেটে ৯৮। হাসান ইসাখালির পর হাত খুলেছেন হায়দার আলীও। সর্বশেষ ২ ওভারে দলটি তুলেছে ২৪ রান।

তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন হাসান ইসাখিল–হায়দার আলী

১৩: ৫৩

অর্ধেক ওভারে পঞ্চাশও নয়!

নোয়াখালী: ১০ ওভারে ৪৭/২।

রান তোলায় গতি প্রায় নেই–ই। ইনিংসের অর্ধেক ওভার খেলে ২ উইকেটে ৪৭ করতে পেরেছে নোয়াখালী। ইসাখিল ৩৮ বলে ৩০ আর হায়দার আলী ৫ বলে ২ রানে ব্যাট করছেন।

রান তুলতে হিমশিম খাচ্ছেন নোয়াখালীর ব্যাটসম্যানেরা

পাওয়ার প্লেতে ৩৩ রান

নোয়াখালী: ৬ ওভারে ৩৩/১।

পাওয়ার প্লেতে ওভারপ্রতি ৬ রানও তুলতে পারেনি নোয়াখালী। তবে এ সময়ে উইকেটও পড়েছে একটিই। এবারের আসরে প্রথমবার খেলতে নামা রহমত ১০ বলে ৯ রান করে নাহিদ রানার বলে মিড অফে লিটনের হাতে ক্যাচ দিয়েছেন।

নতুন ব্যাটসম্যান জাকের আলী। সঙ্গে ইসাখিল।

১৩: ১৯

দুই ওপেনারের ধীর শুরু

নোয়াখালী: ৪ ওভারে ১৫/০।

ফাহিম আশরাফের প্রথম ওভারে ১, আকিফ জাভেদের দ্বিতীয় ওভারে দুই আর আলিস আল ইসলামের চতুর্থ ওভারে ১ রান করতে পেরেছে নোয়াখালী। মাঝে শুধু নাহিদ রানার করা তৃতীয় ওভারটিতে উঠেছে ১১ রান।

সব মিলিয়ে প্রথম চার ওভারে মাত্র ১৫ রান তুলতে পেরেছে নোয়াখালী। ইসাখিল ১৯ বলে ১২, রহমত ৫ বলে ১।

১৩: ০০

টসে হেরে ব্যাটিংয়ে নোয়াখালী

টসে জিতেছেন রংপুর অধিনায়ক লিটন দাস। তিনি আগে বোলিং বেছে নিয়েছেন।

নোয়াখালীর হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন হাসান ইসাখিল ও রহমতউল্লাহ। রংপুরের হয়ে বল হাতে নিয়েছেন ফাহিম আশরাফ।

টসে জিতেছেন রংপুর অধিনায়ক লিটন
টসে জিতেছেন রংপুর অধিনায়ক লিটন
১২: ৫৮

নোয়াখালীর শেষ ম্যাচ

প্রথমবার বিপিএলে নাম লেখানো নোয়াখালী এক্সপ্রেসের শেষ ম্যাচ আজ। আগেই লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির।

নোয়াখালীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স এরই মধ্যে প্লে–অফে জায়গা করেছে। আজ জিততে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলার আশা থাকতে তাদের।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিপিএল

ইসাখিলের সেঞ্চুরি, শেষ ১০ ওভারে ১২৬ রান তুলল নোয়াখালী

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬