ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

১৫ মাসের কারাদণ্ড প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়ে আদালত প্রত্যেক আসামিকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় সাজাসহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গ্রাহকদের প্রতারণার উদ্দেশে ইভ্যালি কর্তৃপক্ষ আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন পণ্যের লোভনীয় অফার দেয়। এসব বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ৪ জুন বাদী মো. বজলুর রহমান একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল কেনার জন্য ৬১ হাজার ১৪০ টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে অগ্রিম পরিশোধ করেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে পণ্যটি সরবরাহ না করে প্রতিষ্ঠানটি বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে। এমনকি মামলা না করার অনুরোধ জানিয়ে ডেলিভারি পিছিয়ে দেওয়া হয়। পরে সংবাদমাধ্যমে ইভ্যালির কার্যক্রম বন্ধের খবর প্রকাশ হলে বাদী ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ দেখতে পান।

এই ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে বাদী নিজেই আদালতে সাক্ষ্য দেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

১৫ মাসের কারাদণ্ড প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬