ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
ঝিনাইদহে সর্বমহলে ব্যাপক প্রশংসিত!
বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ থেকে
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১২৯ বার পঠিত

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ গঠন করা হয়। সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে নিয়মিত সাইবার পেট্রলিং করে থাকে। এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিক্টিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল-এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের সদস্যরা জেলায় সংঘটিত ক্লুলেস হত্যা মামলা, একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার এবং অপহরণ মামলার ভিকিম উদ্ধার করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে। এছাড়াও ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৮৬ টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০,০০৫/- টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয় পুলিশ সুপার, ঝিনাইদহে নেতৃত্বে।
এছাড়াও ফেইসবুক,ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্নেপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিং এর শিকার হওয়া ৩২ জন ভিকটিমকে দ্রুত কার্যকর সহায়তা প্রদান সহ নিখোঁজ হওয়া চারজন ভিকটিম উদ্ধার করে সাইবার সেল।
এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, “ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অপরিচিত লিংক ও অ্যাপস ব্যবহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নাম্বার বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা সাইবার সেলের সাথে যোগাযোগ করুন। ঝিনাইদহ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।”
উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে অদ্য ১৯.০১.২০২৬ তারিখ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন জনাব মোঃ মাহফুজ আফজাল, পুলিশ সুপার মোঃ মোসফেকুর রহমান, ক্রাইম অ্যান্ড অপস়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।






















