ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

নতুন পে স্কেলে প্রায় আড়াই গুণ বাড়ছে সর্বনিম্ন বেতন

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৫২ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন দেড় গুণ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর ধসে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকার আর্থিক খাত সংস্কার, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয়-বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে গত জুলাই মাসে পে-কমিশন গঠন করা হয়।

প্রায় ছয় মাসের কাজ শেষে কমিশন বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮। পুরো বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৮০ হাজার কোটি টাকা।

নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, এই কাঠামো বাস্তবায়িত হলে সবাই খুশি হবে।

এদিকে, এর আগেই চলতি জানুয়ারি মাস থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উদ্দেশ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরকার মনে করছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নতুন পে স্কেলে প্রায় আড়াই গুণ বাড়ছে সর্বনিম্ন বেতন

সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬