
ইসমাঈল হোসেন: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য এসআই হাবিব বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টা ২০ মিনিটে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী জানান, আহত পুলিশ সদস্যের চিকিৎসা চলছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

ইসমাঈল হোসেন 


















