ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
সংযোগ ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১ বার পঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “মানুষের জন্য, মানুষের পাশে”এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ২০২৬ )সকাল ১১টায় থানাহাট ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায় মোট ১০০ জন সুবিধাভোগীর মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেজে ছিলো ছোলা বুট, তেল,মসুর ডাল, খেজুর,চিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা: রুনা বেগম।
এছাড়াও দায়িত্ব পালন করেন মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা।
ফুড প্যাকেজ গ্রহণকারী সুবিধাভোগীরা সংযোগ ফাউন্ডেশন-এর জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি






















