ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ ফজলুল কবির গামা
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৮৬ বার পঠিত

মোঃ ফজলুল কবির গামা: ২ মার্চ (সোমবার) ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, বিশিষ্ট মহিলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি মো আব্দুর সবুর, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না।
বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গিয়ে তা মেঠোপথে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যানবাহনকে। যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে।
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম অভিযোগ করেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া খুবই হতাশাজনক। তিন বছরে মাত্র ২% অগ্রগতি হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে ঈদের পর মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে স্থানীয় এলাকার সচেতন মহলের লোকজন বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঝিনাইদহ–যশোর মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আরও পড়ুন:
মোঃ ফজলুল কবির গামা





















