ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি সংবাদদাতা
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৭১ বার পঠিত

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি সংবাদদাতা: সময় পেরিয়েছে ১০০ দিন, কিন্তু ন্যায়বিচারের প্রত্যাশায় এখনও প্রহর গুনছে স্বজন ও সহযোদ্ধারা। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ আর বেদনায় ভারী হয়ে উঠেছে ঝালকাঠির আকাশ।
এই প্রেক্ষাপটে হত্যাকাণ্ডের ১০০ দিন পূর্তিতে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়বিদারক মৌন মানববন্ধন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
হাতে প্ল্যাকার্ড, চোখে নীরব প্রতিবাদ—কেউ উচ্চারণ করেননি কোনো স্লোগান, তবুও পুরো পরিবেশ যেন বলে দিচ্ছিল একটাই কথা—“বিচার চাই”। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই উসকে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে নিহত শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে নীরব প্রার্থনা করা হয়।




















