ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ঝালকাঠিতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৫৩ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং অযথা গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।




















