ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
জামালপুরে বিসিক উদ্যােক্তা মেলা শুরু

সৈয়দ মুনিরুল হক নোবেল,জামালপুর
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১১১ বার পঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল,জামালপুর: জামালপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জামালপুর জেলা কার্যালয়ের উদ্যােগে ১০দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকালে নতুন শহরের নতুন বাইপাস মোড়ের বিসিক জেলা কার্যালয়, জামালপুর প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
বিসিক জেলা কার্যালয়, জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান খান রুমেল, সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা প্রমুখ।
বক্তাগণ জানান, বিসিক জেলা কার্যালয় জামালপুরের উদ্যোগে এই প্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রদর্শন এবং বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য আগত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের মাঝে উপস্থাপন করবেন। এ মেলায় আরও থাকছে জামালপুরের জিআই পণ্য নকশি কাঁথাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর মনোহারী বিপুল সমাহার। জামালপুরের তরুণ ও যুবকদের বেকারত্ব দূরীকরণ এবং নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন।
এদিকে মেলায় আগতদের অতিরিক্ত বিনোদনের উদ্দেশ্যে প্রতি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পনগরী কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম। অপরদিকে উদ্যোক্তা মেলার সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিসিক জেলা কার্যালয়, জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর।





















