, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে অপপ্রচার

সাখাওয়াত হোসাইন, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ):  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে বাংগাবাড়ি ইউনিয়নের আনারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু সাঈদ (৪০) কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখা।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আনারপুর গ্রামের আবু সাঈদ কে সামাজিক মাধ্যমে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে—তিনি কখনোই সংগঠনের কোনো পর্যায়ের সদস্য বা কর্মী ছিলেন না উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩০ মার্চ কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমে ওই ব্যক্তিকে জামায়াতের সঙ্গে যুক্ত দেখিয়ে বিভিন্ন অপপ্রচার চালান। বিষয়টি নজরে আসার পরই সংগঠনটির উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানায়। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবায় নিয়োজিত রয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার দায় ব্যক্তিগত—কোনো সংগঠনের নয়। তাই -বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার জন্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে অপপ্রচার

সর্বশেষ : ০২:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬