ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম
সাবেক ইউএনও রুম্পা সিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৬৮ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব রুম্পা সিকদারকে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। লঘুদণ্ড হিসেবে তাঁর বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রুম্পা সিকদার ঝালকাঠির নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১-২২ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে অনিয়মের ঘটনা ঘটে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে ৫৫টি ঘর নির্মাণই করা হয়নি। তবুও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাবে পুরো অর্থের চেকে স্বাক্ষর করেন এবং গৃহ নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হন।
পরবর্তীতে বিষয়টি তদন্তে উঠে আসে যে, অনির্মিত ঘরের অর্থ উত্তোলন করা হলেও তা যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি। একজন ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ ব্যবহারের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থতা এবং প্রশাসনিক অবহেলা প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় মামলা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারের বিধি অনুযায়ী তাঁকে দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি প্রদান করা হয়েছে।




















