ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
ডেমোক্রেসি ওয়াচ কর্তৃক পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল, জামালপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৫ বার পঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল, জামালপুর: আগামীকাল ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সংসদীয় আসন-১৪৫, শেরপুর-৩ -এ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডেমোক্রেসি ওয়াচ কর্তৃক স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ওয়াচ এর রিজিওনাল কোর্ডিনেটর এসএএম মহিউদ্দিন মইন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি(ইপিডি) এর প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জামালপুরের নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রতন মিয়া।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, সৈয়দ মুনিরুল হক নোবেল, এনামুল হক রতন, মোঃ ইমরান খান, মির্জা মাসুদুর রহমান, মোঃ খোরশেদ আলম, মনোয়ার হোসেন মুক্তা, মঞ্জুরুল হক, মোঃ শাহেদ রায়হান, শাহিনুর ইসলাম, মোঃ বিলাত আলী, সুমন মিয়া, আয়েশা আক্তার, রিনা বেগম, আল বিল্লাল খান, আরেফিন আক্তার, খন্দকার আহাদুল্লাহ, মার্জিয়া আক্তার, শিরিনা আক্তার, রিয়াজ আহমেদ, ঝুমা আক্তার, সাদিয়া আক্তার কানন ও ফোয়ারা।
এসময় পর্যবেক্ষণ এ্যাপস এর উপরে বিশদ ধারণা প্রদানসহ প্রশিক্ষণ প্রদান করা হয়।





















