, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উজানগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিত্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৯:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১২৯ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া কুঠি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর দুপুরে উজানগ্রাম ইউনিয়ন পরিষদে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “বাজার ব্যবসায়ী সমিতি গঠনে সকল ব্যবসায়ীকে সমান অধিকার ও সম্মান দিতে হবে। বিভেদ নয়, ঐক্যই হবে মূলমন্ত্র।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. মজিদ। তিনি বলেন, “বাজার ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের মাঝে কোনো মতানৈক্য সৃষ্টি করা যাবে না।”
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন। তিনি তার বক্তব্যে বলেন, “সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যবসায়ীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে তাদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো উচিত। ব্যবসায়ী সমিতি হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত।”
এ সময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ীদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা ব্যবসায়ী সমিতি গঠনে সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করতে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

উজানগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিত্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ : ০৯:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪