ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

হাড়িখালীতে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে কোরবানি ও দুস্থদের মাঝে মাংস বিতরণ

মাহবুব তালুকদার, নলছিটি:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৫ বার পঠিত
ঝালকাঠীর নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালী গ্রামের কৃতি সন্তান শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন কোরবানি ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) শহীদ ওসমান হাদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একটি গরু কোরবানি করে এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। পরে আগত অতিথি ও এলাকাবাসীর জন্য মেজবানের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদীর বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দীক, হাড়িখালী মুন্সি বাড়ি জামে মসজিদের সভাপতি মো. মাহবুব তালুকদার, মাওলানা আমির হোসেন, মো. আনোয়ার হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত জনতা ও স্বেচ্ছাসেবীরা “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর হাদী” এবং “তুমি কে, আমি কে—হাদী, হাদী, হাদী” স্লোগানে মুখরিত হয়ে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচির সার্বিক খোঁজখবর, তদারকি এবং ভিডিও কলে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন লন্ডনপ্রবাসী শহীদ ওসমান হাদীর মেজো ভাই ওমর বিন হাদী। আয়োজকরা জানান, হাড়িখালী গ্রামের কৃতি সন্তান শহীদ ওসমান হাদীর স্মৃতি সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে জোহরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তাঁর বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দীক। এ সময় মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং এলাকার জীবিত ও মৃত সকলের কল্যাণ, শান্তি ও মাগফিরাত প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হাড়িখালীতে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে কোরবানি ও দুস্থদের মাঝে মাংস বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০১:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬