ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এনসিপি ঝালকাঠি জেলা আহ্বায়কের পদত্যাগ

Abu Zafor Biswas
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫ বার পঠিত

ফেসবুক পোস্টে ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পাঠানো লিখিত পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না বলেন, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা প্রভাব ছিল না। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালনের সময় কেউ তাঁর আচরণ বা বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
পদত্যাগপত্রে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক নানা জটিলতার কারণে জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলের আদর্শ, লক্ষ্য ও কার্যক্রমের প্রতি তাঁর সমর্থন ও শ্রদ্ধা অব্যাহত থাকবে। দলের কল্যাণ ও সফলতা কামনা করে তিনি ভবিষ্যতেও একজন সাধারণ কর্মী হিসেবে দেশের উন্নয়ন ও গণমানুষের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, তাঁর পদত্যাগের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে মাইনুল ইসলাম মান্না বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।
আরও পড়ুন:






















