ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে আবারও জোড়া খুন, নিখোঁজ ১

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া, পিরোজপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১২ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র ৭ দিনের ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন। পরপর হত্যাকাণ্ডে উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের পৃথক স্থান থেকে আঃ রশীদ (৩৭) ও মোঃ সাগর (২৮) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইউসুফ পেয়াদা নামে এক সুপারি ব্যবসায়ী এখনও নিখোঁজ রয়েছেন।
নিহত আঃ রশীদ দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ও পেশায় কৃষক ছিলেন। অপর নিহত মোঃ সাগর একই গ্রামের নুর জামান কালুর ছেলে এবং এক সন্তানের জনক। নিখোঁজ ইউসুফ পেয়াদা আঃ সাওয়ার পেয়াদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকে আঃ রশীদ, মোঃ সাগর ও ইউসুফ পেয়াদা নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন একটি মক্তবের বারান্দা থেকে আঃ রশীদের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, সাগর সপরিবারে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পর নিখোঁজ হন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা তার মরদেহ ঘরের পাশে ফেলে রেখে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
নিহত সাগরের ভাই রাজু জানান, রাত প্রায় ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ফোন করে জানায় যে, তার ভাইয়ের মরদেহ বাড়ির পাশে ফেলে রাখা হয়েছে।
নিহত আঃ রশীদের স্ত্রী ময়না জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের ধারণা, ম্যাগনেটিক পিলার সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে রশীদ ও সাগরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। একই সঙ্গে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে উপজেলার ফুলঝুরি ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ৭ দিনের ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনায় মঠবাড়িয়াজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা বেড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:






















