, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

তিন দিনের ব্যবধানে নগরীর মসজিদে ঢুকে আবারো গুলি

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:   মাত্র তিন দিনের ব্যবধানে নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর জামে মসজিদের ভেতরে প্রবেশ করে দু’মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে  রবিবার ভোর সাড়ে ৫টার পরে আহত দু’জন হলেন, লোকমান ও আলম। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ হলে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দু’ব্যক্তি গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

তিন দিনের ব্যবধানে নগরীর মসজিদে ঢুকে আবারো গুলি

সর্বশেষ : ১২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬