
গাউছ-উর রহমান, (মাদারীপুর প্রতিনিধি):মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন গ্রেফতার করা হয়েছে।
১৫.০৬.২০২৬ খ্রি. রাত্র ১৯.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাটস্থ আয়েশা সিদ্দিকা বালিকা মাদরাসার সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ১। শিরিন আক্তার(২৭), পিতা-মৃত ইউনুছ মিয়া, মাতা-শাহিনুর বেগম, স্বামী-আজাদ হোসেন, ২। বিলকিস আক্তার(৪০), পিতা-খলিলুর রহমান, মাতা-মাজেদা খাতুন, স্বামী-শামীম ভূইয়া, উভয় সাং-মানোরা, শশীধর ইউপি, ০৫ নং ওয়ার্ড, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়ের দখল হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২,৪০,০০০/ (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধি 



















