, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

মঠবাড়িয়া পৌরসভার দোকান লটারির মাধ্যমে বরাদ্দ সম্পন্ন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:    পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভাস্থ বহুতল বিশিষ্ট বিপণি ভবনের দোকান বরাদ্দ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদের মিলনায়তনে আবেদনকারী ও উপকারভোগীদের উপস্থিতিতে এ লটারির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে উন্মুক্ত লটারির মাধ্যমে দোকান বরাদ্দ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিপণি ভবনের মোট ৮৬টি দোকানের মধ্যে ৬০টি সাধারণ বরাদ্দ এবং ২৬টি সংরক্ষিত রাখা হয়েছে।

বহুতল বিশিষ্ট এ বিপণি ভবনের প্রথম তলায় ৪৪টি দোকানের বিপরীতে আবেদন করেন ৩৮ জন ব্যবসায়ী। দ্বিতীয় তলায় ২১টি দোকানের জন্য আবেদন করেন ৭৪ জন ব্যবসায়ী এবং তৃতীয় তলায় ২১টি দোকানের বিপরীতে আবেদন করেন ১৮ জন ব্যবসায়ী।

এছাড়া মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য একটি দোকান সংরক্ষিত ছিল। উন্মুক্ত লটারির মাধ্যমে ওই দোকানটি একটি মুক্তিযোদ্ধা পরিবার বরাদ্দ লাভ করে।

লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী আবেদনকারী ও উপকারভোগীদের সামনে দোকান বরাদ্দ সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জামান আবির এবং সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

মঠবাড়িয়া পৌরসভার দোকান লটারির মাধ্যমে বরাদ্দ সম্পন্ন

সর্বশেষ : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬