, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:    নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে শ্রীনগর এলাকায় চতুর্থ শ্রেনীতে পড়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাব্বি হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
 চতুর্থ শ্রেণিতে পড়া ৮ বছরের  এক শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে রাব্বি হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার (২০ জুন) মেহেরপাড়া এলাকার শ্রীনগরে সাউথ মামুনের ভাড়াটিয়া বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছ পুলিশ।
জানা যায়,  শিশুটি বাবা, মা,  কর্মস্হলে ও বড় বোন প্রাইভেট পড়তে বাইরে গেলে সে বাসায় একা ছিল। রাব্বি এ সুযোগে একই বাড়ির ভাড়াটিয়া  শিশুটিকে  কু প্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। তার বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সকাল ৮টার দিকে সে প্রাইভটে পড়তে চলে গেলে বাসায় একা ছিল ছোট মেয়ে। এই সুযোগে একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া রাব্বি হাসান শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায়। পরে তাকে কুস্তাব দেয় ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকার শুনে অন্য ভাড়াটিয়ারা ছুটে এসে তাকে উদ্ধার করে ও  অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে তিনি বাসায় এসে মাধবদী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বি হাসানকে আটক করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভুক্তভোগীর বাবা তুহিন মিয়ার অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

সর্বশেষ : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬