, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস। রবিবার নবগঠিত কমিটি সভাপতি সামছুদ্দিন ইলিয়াস শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিনিময় সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির ২৪ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন।

মতবিনিময় কালে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নবগঠিত কমিটি সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস বলেন, একজন নতুন সভাপতি হিসেবে আমি আজ দায়িত্ব শুরু করেছি। আমাদের প্রতিষ্ঠানের কোন টাকা নাই। প্রায় ৬৫০ ছাত্র-ছাত্রীর এই প্রতিষ্ঠানে ২৪ লাখ ৮ হাজার ১ শত ২০ টাকা দেনা রয়েছে। প্রায় ৫৮ জন শিক্ষক কর্মচারীর ১২ মাসের প্রাতিষ্ঠানিক বেতন বকেয়া। প্রতিষ্ঠানের ৪টি ব্যাংক একাউন্টে আছে মাত্র ১১ হাজার ৬ শত ৫ টাকা।প্রতিষ্ঠানের পরিবেশ অত্যান্ত নোংরা। ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। একাডেমিক মান উন্নয়নে একটি কমিটি করা হয়েছে, খেলাধুলা ও নিরীক্ষা কমিটি করা হয়েছে। স্কুলের নতুন বিল্ডিংয়ের জন্য মাননীয় সংসদ সদস্য আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন। মেরামতের জন্য বরাদ্দ আনার চেষ্টা চলছে। মাননীয় সংসদ সদস্য সুশিক্ষার অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক সদস্য কামাল হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান কামাল, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম প্রমুখ।

জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সর্বশেষ : ১২:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬