
সমীর সরকার, ময়মনসিংহ: ২০ জুন রাত ৯ ঘটিকার পর হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিমের সক্রিয় সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে এনামুল হক পিয়াল (৩৭), পিতা-মোজাম্মেল হক হিরু, গ্রাম-কালিয়ানীকান্দা, এবং মোঃ হারুন (৩৫), পিতা-নূর মোহাম্মদ, গ্রাম-উত্তর মনিকুড়া, হালুয়াঘাট থানা পুলিশ তাদের আটক করে। অভিযান পরিচালনা করা হয় চিলাবিল, জয়িতা মার্কেটের সামনে, গরু বাজার সংলগ্ন , শুটকি মহাল সংলগ্ন , মনিকুড়া টানাব্রীজ সংলগ্ন এলাকা। অভিযান পরিচালনাকালে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন
মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সমীর সরকার, ময়মনসিংহ 




















