
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে খুলনা নগরীর খান জাহান আলি হকার্স মার্কেট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে সংস্থাটি।
এর আগে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুতের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছিল,পরিবেশ অধিদপ্তর অথচ ব্যবসায়ীরা কোন কিছু তোয়াক্কা না করে হরহানেশা অবৈধ নিষিদ্ধ পলিথিনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল, অভিযানিক দলটি গোপন সূত্র ধরে বিভিন্ন গোডাউনে তল্লাশি করে প্রতিটি গোডাউনে পর্যাপ্ত পরিমাণে পলিথিনের সন্ধান পায়। এবং তারই ধারাবাহিকতায় বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
পরিবেশ অধিদপ্তর, খুলনার উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, র্যাব-৬ এবং জেলা আনসার ও ভিডিপি। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুতের বিষয়টি খতিয়ে দেখা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মাটি ও পানিদূষণ বাড়ে। তাই পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে সংশ্লিষ্টদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও ব্যবহারের বিরুদ্ধে সরকারের অবস্থান বলে সতর্ক করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো 



















