, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

টঙ্গীতে ভয়াবহ আগুন পুড়ে ছাঁই ২৫ ঘর

মৃণাল চৌধুরী সৈকত:   গাজীপুর মহানগরের টঙ্গী মুদাফাস্থ পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা জানায়, বুধবার সকাল ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় বাড়ি মালিকের প্রায় ২৫টি টিনশেড ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

টঙ্গীতে ভয়াবহ আগুন পুড়ে ছাঁই ২৫ ঘর

সর্বশেষ : ১২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬