, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি: মুখপাত্র

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১০৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ রফিকুল আলম জানান, দুর্নীতি দমন কমিশন থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।

সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে প্রি ম্যাচিউরড তথ্য দেওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বাচলে প্লট পেতে জালিয়াতির অভিযোগে সায়মা ওয়াজেদ, তার মা শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে দুদক।

N/V

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি: মুখপাত্র

সর্বশেষ : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫