, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

রাজবাড়ীতে ফাঁকা গুলি করে আসামির পলায়ন 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযান টের পেয়ে ফাঁকা গুলি করে সজিব নামে এক আসামী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে মামলার আসামী সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মামলার আসামী সজীবের অবস্থান সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে বৃহস্পতিবার বিকেলে থানার এসআই শাহরিয়ার সহ ৩ পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় একটি দোকানে সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব ফাঁকা গুলি বা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন কেউ বলছে গুলি আবার কেউ বলছে পটকা। কোন গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিষয়, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, অস্ত্র উদ্ধারে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্দিগ্ধ আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। আসামী ধরতে গিয়ে গোলাগুলির কোন প্রমান্য তথ্য আমার কাছে নেই।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

রাজবাড়ীতে ফাঁকা গুলি করে আসামির পলায়ন 

সর্বশেষ : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪