
রায়হান মাহামুদ : মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ উপলক্ষে গাজীপুর মহানগর জাকের পার্টির দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) কোনাবাড়ী আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর মহানগর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অতিরিক্ত মুরাদ হোসেন জামাল।
জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব বলেন, দেশ এখন যে ক্রান্তিকাল অতিক্রম করছে তারই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সামাজিক অসন্তোষ দূরীকরণে অন্তর্বর্তী সরকারের উচিত ছোট বড় সকল দলকে আলোচনার টেবিলে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা এবং সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত কূটনীতির মাধ্যমে বন্ধু রাষ্ট্র সমূহের সমর্থন অব্যাহত রাখা। জাতীয় ঐক্যের ক্ষেত্রে জাকের পার্টির মত শক্তিশালী দল গুলিকে বাদ দিয়ে শুধুমাত্র ৫/৭টি দল কে নিয়ে বৃহত্তর ঐক্য অসম্ভব বলে জানিয়েছেন।
গাজীপুর মহানগর জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির আইনজীবী বিষয়ক সম্পাদক এ্যাড. মো: আবু বক্কর সিদ্দিক খাঁন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি মাওলানা শরিফুল ইসলাম সাইফী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুর্তাজা ইবনে মোস্তফা সালেহী, মুফতি মাওলানা আলী হায়দার ইবনে যশোরী, মাওলানা মাঈনুদ্দিন আহমেদ আনসারী, মাওলানা ইমরান হোসেন, মাওলানা ইমদাদুল ইসলাম আশেকী।
জলসায় বিশ্ব শান্তি কামনা ও বাংলাদেশের সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তির কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্ল্যেখ্য, বৃহৎ ৪ দিনব্যাপী এ সূফী মহা মিলনমেলা ৮ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছর ও ৪দিনের আসা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হবেন মহা পবিত্র বিশ্ব উরস শরীফে।

ডেস্ক রিপোর্ট 



















