, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

হাসিনার আওয়ামিলীগ হলে চলবেনা আওয়ামিলীগ হতে হবে মাওলানা ভাসানীর : কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৮৭ বার পঠিত

ইলিয়াস কাশেম, সখীপুর (টাঙ্গাইল)  : বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যারা ভাবেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তারা আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে, আমরা থাকবো। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতালীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। এত অত্যাচার করলে, মানুষকে এত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে, সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন।

তিনি আরও বলেন, যে ষড়যন্ত্র হচ্ছে, এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে, সেটাও ভালো না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। আমরা বিজয় অর্জন করেছি। এছাড়া কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত বেবি-টেম্পু স্ট্যান্ড, বাজার দখল করে চাঁদা উঠায় নাই। এটা কিন্তু বিএনপি করছে। তিনি বলেন, আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি।

এদিকে কাদের সিদ্দিকীর এই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সখীপুর উপজেলা  ও পৌর বিএনপির শত শত নেতাকর্মীরা রাস্তায় নেমে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সখীপুর পৌর শহরে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাত ১০ টার কিছু পরে সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ ও উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু সখীপুর তালতলা চত্বরে কাদের সিদ্দিকীকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে বক্তব্য দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এ-সময় বক্তারা কাদের সিদ্দিকীকে হুশিয়ার করে বলেন,এরপর বিএনপিকে নিয়ে আর একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিলে সখীপুর-বাসাইলের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আপনাকে সখীপুর-বাসাইল থেকে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিহত করা হবে।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

হাসিনার আওয়ামিলীগ হলে চলবেনা আওয়ামিলীগ হতে হবে মাওলানা ভাসানীর : কাদের সিদ্দিকী

সর্বশেষ : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪