, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

টাঙ্গাইলের সখীপুরে রাজনৈতিক মাঠ হঠাৎ উত্তপ্ত। 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৬:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৯১ বার পঠিত

ইলিয়াস কাশেম সখীপুর, টাঙ্গাইল

গত ৭ নভেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) তার সখীপুরের বাসভবনে দলের বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে বক্তব্যকে কেন্দ্র করে, পূর্ব ঘোষিত সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সখীপুর ঐতিহাসিক তালতলা চত্বরে আজ সোমবার ৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয় নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশ।সমাবেশে সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বক্তব্য দেয়ার সময় সখীপুর হাসপাতাল গেইটের দিক থেকে কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের কিছু নেতাকর্মীরা বাঁশের লাঠির মাথায় লাল কাপড় বেঁধে সমাবেশ স্থলে মিছিলসহ আসার পথে সখীপুর বণিক ভবনের সামনে পুলিশ ও আইনশৃঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী মিছিলটির গতি রোধ করেন।এ-সময় তালতলা চত্বরে সমাবেশে অবস্থিত বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গেলে পরিস্থিতি উত্তেজিত হয়।একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোড়ালো ভূমিকায় বড় রকমের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও,বিএনপি নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর দলের মিছিলটিকে ধাওয়া করে সখীপুর হাসপাতাল গেইট পর্যম্ত এগিয়ে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।এ-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে নাইম নামের সখীপুর উপজেলা ছাত্রদলের এক কর্মীকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

টাঙ্গাইলের সখীপুরে রাজনৈতিক মাঠ হঠাৎ উত্তপ্ত। 

সর্বশেষ : ০৬:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪