, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

১৮ বছর পর চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস

  • শাহীন শহীদ
  • সর্বশেষ : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৭ বার পঠিত

Oplus_131072

দীর্ঘ ১৮ বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল। দীর্ঘ মেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি হস্তান্তর করা হয়েছে।   শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিল চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করে বিটিএমসি। এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং।  টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভলোভাবে পরিচালনা হয়ে আসলেও  ২০০৭ সাল থেকে  বন্ধ ছিল মিলটি। চালুর পর  মিলটিতে চারটি পন্য উৎপাদন করবে ওয়েস্টার্ন ইন্জিনয়ারিং। এতে কর্মসংস্থান হবে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের।
ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ খুব ভালো, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাবো। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানব কল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ। কুুড়িগ্রাম টেক্সটাইল মিলের শ্রমিক আব্দুল মতিন বলেন, ১৫ বছর পর মিলটি চালু হওয়ার খবরে আমরা আনন্দিত।
আরও খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮ বছর পর চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস

সর্বশেষ : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫