
মশি উদ দৌলা রুবেল
ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল ইসলাম মজনুকে ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।সোমবার দুপুরে ছাগলনাইয়া কলেজ রোড নিজ বাসভবনের সামনে এই শুভেচ্ছা জানানো হয়।এই সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহমেদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ,সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার,উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিআরডিবি নবনির্বাচিত চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার,উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ও পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সদস্য সচিব আলমগীর,ছাত্রদল নেতা শাহাদাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 



















