, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

‘বিদায় বাংলাদেশ’ লিখে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক আইডি থেকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট করে নিজের বাড়িতেই আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর নাম রাজীব আহমেদ হেলু। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি তিনি।
জানা যায় , গত ৫ আগষ্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলা হয়। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে।
গত ৩১ জানুয়ারি তাঁর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থাকা একটি ছবিসহ পোস্ট করে লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে তাঁর নিজ বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ এ  নেতা নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি রাজীব। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

‘বিদায় বাংলাদেশ’ লিখে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

সর্বশেষ : ০৪:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫