, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের প্রত্যক্ষ মদদে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

আওয়ামী সরকারের ১৭ বছরের লাগামহীন দুর্নীতি আখড়া হিসেবে পরিচিত পিরোজপুর এলজিইডি এর দুর্নীতির বিরুদ্ধে ও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পিরোজপুরের সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিকবৃন্দ। সোমবার (৯ ডিসেম্বর ) সকাল ১১ টায় পিরোজপুর সোনালী ব্যাংকের সম্মুখে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তা ঘাট ব্রিজ কালভার্টের কাজ না করে, কিছু কাজ করে বিল উঠিয়ে নিয়ে গেছে। বছরের পর বছর সেই কাজগুলো পরে আছে। পিরোজপুর এলজিইডি’র দুর্নীতির মুল হোতা হলো সাবেক নির্বাহী প্রকৌশল আব্দুস সাত্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ভাই পিরোজপুর ২ আসনের সাংসদ মহিউদ্দিন মহারাজ। তাদের একচ্ছত্র আধিপত্যে পিরোজপুর এলজিইডিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা এলজিইডি’র দুর্নীতি শ্বেত পত্র প্রকাশ করে এই লুটপাটকারীদের বিচারের দাবি করছি। এ সময়ে বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তনজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ হাবিব খান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ফেরদৌস প্রমুখ পরে  আগামী ১০ দিনের মধ্যে যদি গণশুনারি না করা হয় তাহলে পিরোজপুরবাসীকে সাথে নিয়ে এলজিডি ভবনে অবস্থান কর্মসূচি, অনশন ও মানববন্ধনের ডাক দেওয়া হবে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের প্রত্যক্ষ মদদে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সর্বশেষ : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪