, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতাপেটা করা দুই নারী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১২৮ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া মডেল থানার একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারীরা হলেন থানা পাড়া এলাকার মো. আশরাফুল ইসলামের স্ত্রী মোছা. সোহনা ইসলাম (৪৪) এবং হাউজিং এলাকার মো. রিপন হোসেনের স্ত্রী মোছা. শান্তা (৩৯)। সোমবার সকালে কুষ্টিয়া শহরের ট্রেন স্টেশন মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য নাজমুল হোসেন (৪৮)। এ সময় দুই নারী তাকে হঠাৎ চর থাপ্পড়, জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই নারী পালাক্রমে পুলিশ সদস্যকে মারধর করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, সকালে এক নারী তার সন্তানকে রিকশায় করে স্কুলে নিয়ে যাওয়ার সময় রেলগেট এলাকায় রিকশা থেকে পড়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে তারা তার ওপর চড়াও হন। দুপুরে স্কুল থেকে ফেরার পর আবারও দুই নারী এসে তাকে মারধর করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত নারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই দায়িত্ব পালনরত পুলিশের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। গ্রেফতারের পর অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতাপেটা করা দুই নারী গ্রেফতার

সর্বশেষ : ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪