, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৯:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী  : “সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের দেরাজতুল্লা মৃধা ডাঙ্গা ঈদগাহ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আহবায়ক আরিয়ান ইখতিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ-সভাপতি কাউসার খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় ব্লাক প্যানথার বনাম মৃধা স্পীড ফায়ার্স একে অপরের মোকাবেলা করে। মৃধা স্পীড ফায়ার্স ব্লাক প‍্যানথার দলকে পরাজিত করে জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা সোহাগ ও রবিন নুর তাজ আলম। ধারা বিবরণীতে ছিলেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক শফিক মন্ডল।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

সর্বশেষ : ০৯:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪