, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুষ্টিয়া মুক্ত দিবস: পাকিস্তানি হানাদারমুক্তির ৫৩ বছর উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৮৭ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া :  ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রুমুক্ত করে। এ ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে ১১ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া জেলায় নানা কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও কুষ্টিয়া মুক্ত দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এই দিনটি কুষ্টিয়াবাসীর জন্য গৌরবময় ও স্মরণীয়। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুষ্টিয়া মুক্ত দিবস: পাকিস্তানি হানাদারমুক্তির ৫৩ বছর উদযাপন

সর্বশেষ : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪