
রায়হান মাহামুদ : মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) নরসিংদী অন্ত জেলা বাস টার্মিনালে নরসিংদী জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি মাওলানা শরিফুল ইসলাম সাইফী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুর্তাজা ইবনে মোস্তফা সালেহী, মুফতি মাওলানা আলী হায়দার ইবনে যশোরী, মাওলানা মাঈনুদ্দিন আহমেদ আনসারী, মাওলানা ইমদাদুল ইসলাম আশেকী।
জলসায় বিশ্ব শান্তি কামনা ও বাংলাদেশের সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তির কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্ল্যেখ্য, বৃহৎ ৪ দিনব্যাপী এ সূফী মহা মিলনমেলা ৮ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছর ও ৪দিনের আসা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হবেন মহা পবিত্র বিশ্ব উরস শরীফে।

ডেস্ক রিপোর্ট 



















