, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বাংলাদেশে পাপিষ্ঠদের রাজনীতিতে ঠাঁই নেই: মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৭১ বার পঠিত

হাসান মামুন,পিরোজপুর

দেশে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র-জনতার রক্তের আত্মত্যাগ কোনো দিন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ইন্দুরকানী ফজলুল করিম আলিম মাদরাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে পাপিষ্ঠদের রাজনীতিতে কোনো ঠাঁই নেই। যারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের জন্য ইতিহাসে কোনো ক্ষমা নেই। আওয়ামী লীগ একটি নির্লজ্জ ও পাপিষ্ঠ দল, যারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে। এই দলের রাজনীতি করার অধিকার আর নেই।”

তিনি আরও বলেন, “দেশে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। তারা সংগ্রাম করেছে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য।”জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, “স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, তারা জনগণের ঘৃণাভরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল সহঅনেকে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

বাংলাদেশে পাপিষ্ঠদের রাজনীতিতে ঠাঁই নেই: মাসুদ সাঈদী

সর্বশেষ : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪