, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে জাতীয় ভোটার দিবস পালন

কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস পালন করার অভিযোগ উঠেছে।

রবিবার (২ মার্চ) দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শিশুদের নিয়ে র‌্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত পত্রে রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‌্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লে­খ থাকা সত্ত্বেও । আলোচনা সভা তো দূরের কথা শুধু র‌্যালির ফটোসেশন করেই অনুষ্ঠান শেষ করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালিতে অংশ নেওয়ার মতো তেমন লোক ছিল না। এ সময় উপজেলা পরিষদ চত্বরে খেলতে আসা শিশুদেরও ব্যানারের সামনে দাঁড় করিয়ে উপস্থিতি দেখিয়ে ফটোসেশন করা হয়।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয় বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এ বারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি।

তবে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছিল। কেনো আলোচনা হয়নি, সে ব্যাপারে খতিয়ে দেখা হবে।

আরও খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উলিপুরে জাতীয় ভোটার দিবস পালন

সর্বশেষ : ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫