, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আটোয়ারীতে ইউএনও’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শাফিউল মাজলুবিন রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা শিক্ষা পরিবার।
আটোয়ারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা পরিবার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে এবং দারখোর ডুংডুংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিদায়ী ইউএনও’র কর্মকালের স্মৃতিচারণ সহ নিজেদের অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা,লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মতিন সরকার, মাওলানা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্ট্রোপাধ্যায়,তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভা:প্রা:) মোঃ আনোয়ার হোসেন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি) প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্যে বলেন, ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের মতো এমন ভালো মানুষ একটি উপজেলায় যত বেশী থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে। এই ইউএনও সবসময় কর্মচাঞ্চল্য ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব নেন ইউএনও। পাবলিক সভাপতির চেয়ে প্রশাসনের কর্মকর্তা সভাপতি হওয়ায় আমরা খুব শান্তি পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা একজন ভালো অফিসারকে বিদায় দিচ্ছি। আশা করি তাঁর কর্মজীবনে প্রথম ভালো লাগা থাকবে আটোয়ারী উপজেলা।
বিদায়ী ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, আটোয়ারী উপজেলা আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। আটোয়ারী ছোট উপজেলা হওয়ার সুবাদে কাজ করার অনেক সুযোগ ছিল। আটোয়ারীতে আমার যোগদানের এক বছর যেতে না যেতেই বদলীর আদেশ আমাকে হতবাক করেছে। আমি আমার দোষ খুজে পাচ্ছি না। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
প্রত্যেকে ইউএনও ও তাঁর পরিবারের কল্যাণ, সুস্বাস্থ্য,দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় ।
আরও খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারীতে ইউএনও’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

সর্বশেষ : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫